Let’s connect with JAABS

জ্যাবসের (JAABS) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • 11 Mar, 2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জ্যাবসের (JAABS) নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড: আইরিন আখতার।

আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস র এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ সরকার, মাইক্রোসফট এবং বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পসমূহের প্রশিক্ষক ও পরামর্শক ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সীমান্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্রাজিল এম্বেসী ঢাকার প্রোটোকল সেক্রেটারি এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস (আই টি আই সি এ ) এর পরিচালক ১০ম ব্যাচের সাদিয়া শারমিন (তোড়া)কে সহসভাপতি এবং আহলান এগ্রোর ও বীফওয়ালা রেস্টুরেন্টের কর্ণধার ১৫তম ব্যাচের মোহাম্মদ আবুল হাসনাত (সাগর)কে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্র পলাশ সাহা ১৩তম ব্যাচ, ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত (সুইটি) ২১তম ব্যাচ, এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন উইকেন্ড এম বি এ ১২ তম ব্যাচ।

নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।

বীফওয়ালা রেস্টুরেন্ট ও কফিশপ শ্যামলী ব্রাঞ্চে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।